৩য় বিশ্বযুদ্ধে কি রোবট যুদ্ধ হবে? যুদ্ধের ময়দানে AI প্রযুক্তির বিধ্বংসী রূপ | AI in Future Warfare
ভূমিকা: বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন আমরা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। কিন্তু এই যুদ্ধ যদি সত্যিই শুরু হয়, তবে তা গতানুগতিক যুদ্ধের মতো হবে না। এবার লড়াই হবে প্রযুক্তির। যেখানে রক্ত-মাংসের মানুষের চেয়ে বেশি দাপট দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। আজকের ব্লগে আমরা আলোকপাত করবো কিভাবে আধুনিক এআই প্রযুক্তি আমাদের যুদ্ধের সংজ্ঞাই বদলে দিচ্ছে। "AI-এর চোখে ভবিষ্যতের যুদ্ধের এক ভয়াবহ চিত্র। যেখানে বিধ্বংসী ড্রোন এবং শক্তিশালী রোবট সৈন্যদের মোকাবিলা করতে হবে। এই ছবিটি তৈরি করা হয়েছে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে, যা ৩য় বিশ্বযুদ্ধের কাল্পনিক দৃশ্যায়ন।" যুদ্ধক্ষেত্রে এআই প্রযুক্তির প্রভাব: সয়ংক্রিয় ঘাতক ড্রোন (Autonomous Drones): বর্তমানে ড্রোন ব্যবহার হলেও ভবিষ্যতে আমরা এমন ড্রোন দেখবো যা নিজে থেকেই লক্ষ্যবস্তু নির্ধারণ করে আক্রমণ করতে পারবে। এতে অপারেটরের প্রয়োজন হবে না, যা যুদ্ধকে আরও প্রাণঘাতী করে তুলবে। সাইবার যুদ্ধের মহড়া (Cyber Warfare): বন্দুক বা মিসাইলের চেয়েও বিপজ্জনক হবে সাইবার অ্যাটাক। এআই ব্যবহ...